Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 26 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

সিলেট প্রতিনিধি: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বর্জ্য থেকে ১ কেজি ১৬ গ্রাম ওজনের প্রায় কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় কাতারের দোহা থেকে আসা বিমানের ফ্লাইটটির আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যক্ত অবস্থায় এসব সোনা উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ।

বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১ কেজি ১৬ গ্রাম ওজনের সোনার মোট ১০টি বার পাওয়া গেছে। যার মূল্য আনুমানিক ১ কোটি টাকা।

তিনি বলেন, কাতার থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে স্বর্ণের চালান আসছে বলে আমাদের কাছে গোপন তথ্য ছিল। তাই আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল কাস্টমস কর্তৃপক্ষ। ফ্লাইট আসার পর একে একে যাত্রীরা বের হয়ে গেলেও স্বর্ণের সন্ধান না পাওয়ায় সন্দেহ হয় কর্মকর্তাদের।

পরে আবর্জনার ট্রলি স্ক্যান করে স্বর্ণের ১০টি বার পাওয়া যায়। এ ঘটনায় মামলার বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//