Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 26 Jul 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে কয়েকটি দেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় ‘উচ্চ ঝুঁকিপূর্ণ থাকায় বাংলাদেশসহ ছয়টি দেশে ভ্রমণের বিষয়ে এ সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার আমেরিকার রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ তালিকা প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের প্রবাভশালী গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ভ্রমণের গন্তব্য হিসেবে সিডিসির ‘উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা ছয়টি দেশ হলো- মধ্য আমেরিকার এল সালভাদর ও হন্ডুরাস। আর বাকি চার দেশ হলো- বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, পোল্যান্ড ও ফিজি।

করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়ে বিশ্বের দেশগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করেছে সিডিসি। এর মধ্যে লেভেল-৩ (উচ্চ ঝুঁকিপূর্ণ), লেভেল-২ (মাঝারি ঝুঁকির), লেভেল-১ (কম ঝুঁকিপূর্ণ) শ্রেণিতে ভাগ করেছে সিডিসি। তালিকায় বাংলাদেশকে লেভেল-৩ বা উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের কাতারে যুক্ত করা হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, যেসব দেশে গত ২৮ দিনে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১০০ জনের বেশি মানুষের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে, সেসব দেশকে লেভেল-৩ ক্যাটাগরিতে রেখেছে সিডিসি।

বিনিয়োগবার্তা/এসএএম//