
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে উপস্থাপনীয় ৫৩টি অডিট ও হিসাব রিপোর্ট এবং দু'টি বিশেষ অডিট রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পেশ করার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার গণভবনে এ রিপোর্ট হস্তান্তর করেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।
৫৩টি অডিট ও হিসাব রিপোর্টের মধ্যে ৫১ টি কমপ্লায়েন্স অডিট এবং দু'টি উপযোজন হিসাব রিপোর্ট।
এ সময় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তার রিপোর্টে উল্লিখিত বিষয়াদি এবং নিরীক্ষা ও হিসাব বিভাগে নেয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান ।
বিনিয়োগবার্তা/এসএল//