
নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৮৩ জন শ্রমিক এবং শ্রমিক পরিবারের সদস্যদের ৪ কোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকা সহায়তা দেয়া হবে।
রোববার (৩১ জুলাই) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থানের সম্মেলনকক্ষে প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ২৫তম বোর্ড সভায় এ সহায়তার অনুমোদন দেয়া হয়।
দূরারোগ্য ব্যাধিতে মৃত এবং বিভিন্ন দুর্ঘটনায় নিহত ৪৭ জন শ্রমিকের পরিবারকে ৭৩ লাখ টাকা, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং বিভিন্ন দুর্ঘটনায় আহত ৮১২ জন শ্রমিকদের চিকিৎসার জন্য ৩ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকা, শ্রমিকের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষায় ২৪ জনকে শিক্ষা সহায়তা হিসেবে ৭ লাখ ০৫ হাজার টাকা সহায়তা দেয়া হবে।
বিনিয়োগবার্তা/এসএল//