Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 31 Jul 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে একজন প্রার্থীর নির্বাচনী খরচ ২৫ লাখ টাকা পরিবর্তন করে ৫০ লাখ টাকা করার প্রস্তাবসহ গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশে (আরপিও) চারটি সংশোধনীর প্রস্তাব করেছে বিরোধীদল জাতীয় পার্টি।
প্রস্তাবনা নিন্মরুপ-

নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে কর্মরত সকল পর্যায়ের কর্মচারীগণ নির্বাচন সংক্রান্ত কমিশনের কোন নির্দেশ অমান্য করিলে কমিশন সংশ্লিষ্ট বিভাগে প্রেরণ না করে নিজস্ব ক্ষমতাবলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় আইন করতে হবে। 

.নির্বাচনী খরচ বাবদ একজন প্রার্থীর ২৫ লক্ষ টাকা পরিবর্তন করে ৫০ লক্ষ টাকা করতে হবে। 

ইউটিলিটিস বিল, ক্রেডিট কার্ড-এর বিলের জন্য প্রার্থীতা বাতিলের যে বিধান বর্তমানে বহাল আছে তা বাতিল করতে হবে। 

সরকারি কর্মচারীগণ অবসরের যাওয়ার পরে সরকারের মালিকানাধীন, আংশিক মালিকানাধীন, স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানসমূহে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না।

জাতীয় পার্টির মহাসচিব মো.মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে প্রতিনিধি দলে আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এমপি, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।

বিনিয়োগবার্তা/এসএল//