Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 02 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ডলার কেনা-বেচায় অনিয়মের দায়ে ৫টি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে আগে তিনটি আর মঙ্গলবার আরও দুটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করা হয়েছে পাশাপাশি ৪২টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে

মঙ্গলবার (০২) আগষ্ট বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেছেন

কেন্দ্রিয় ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র  বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল পর্যন্ত ৮০টি মানি চেঞ্জার হাউজ পরিদর্শন করেছে এর মধ্যে ৪২ টি প্রতিষ্ঠানকে ডলার কেনা-বেচায় বিভিন্ন অনিয়মের কারণে শোকজ করা হয় আর ৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়েছে

তিনি জানান, লাইসেন্স ছাড়া ৯টি প্রতিষ্ঠান ব্যবসা করছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে বেরিয়ে এসেছে ডিএমপির মাধ্যমে সেগুলো সিলগালা করার জন্য বলা হয়েছে কারণ, যাদের লাইসেন্স নেই তাদের দেখার দায়িত্ব আইন শৃংখলা বাহিনীর

সিরাজুল ইসলাম বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডলার নিয়ে কারসাজির প্রমাণ পাওয়া গেলে তাদের লাইসেন্স বাতিল করা হবে আর বাংলাদেশ ব্যাংকের এ পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে

বিনিয়োগবার্তা/এসএএম//