Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 02 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: খোলাবাজারে ডলার কারসাজিতে পাঁচটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ৪২ মানি এক্সচেঞ্জকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, শোকজের যথাযথ উত্তর দিতে পারলে এসব মানি এক্সচেঞ্জের লাইসেন্সের বিষয়ে বিবেচনা করা হবে। অভিযানে আরো ৯ প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান লাইসেন্স না নিয়ে এতদিন ব্যবসা করে আসছিল।

সিরাজুল ইসলাম বলেন, ডলার সংকটের কারণে আমদানিতে বেশকিছু শর্ত দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষে। এর মধ্যে রয়েছে ৩০ লাখ ডলারের বেশি আমদানি এলসি খোলার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে।  এর আগে যেটা ছিল ৫০ লাখ ডলার। আবার বিলাসীপণ্যে শতভাগ মার্জিনের বিধান রাখা হয়েছে। এসব কারণে গত জুনের তুলনায় জুলাই মাসে আমাদের আমদানি এলসি কমেছে। একই সময়ে রেমিট্যান্স বেশি এসেছে ও রফতানি বেড়েছে। এসব দিক ডলারের সংকট মোকাবিলায় সহায়ক হবে। বাজার স্থি‌তিশীল হয়ে আসবে।

তিনি আরো জানান, ডলারের দাম নিয়ন্ত্রণে পরিদর্শন অব্যাহত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। অপরাধীদের দৌরাত্ম্য কমাতে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক টিম কাজ করছে মাঠে।

বিনিয়োগবার্তা/এসএল//