Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 04 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বড় অংকের মুনাফায় পতন দেখেছে বিএমডব্লিউ। সরবরাহ চেইন সংকট ও চীনা লকডাউনে গাড়ি নির্মাণ ব্যাহত হওয়ায় এমনটা হয়েছে বলে জানায় জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা কোম্পানিটি।

সম্প্রতি প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে বিএমডব্লিউ জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে তাদের মুনাফা হয়েছে ৩০০ কোটি ইউরো বা ৩১০ কোটি ডলার। গত বছর একই সময়ে যেখানে মুনাফা হয়েছিল ৪৮০ কোটি ইউরো।

দ্বিতীয় প্রান্তিকে ৫ লাখ ৬৩ হাজার গাড়ি বিক্রি করেছে বিএমডব্লিউ। গত বছরের একই প্রান্তিকের চেয়ে যা ১৯ দশমিক ৮ শতাংশ কমেছে।

এক বিবৃতিতে বিএমডব্লিউ জানায়, চলমান সেমিকন্ডাক্টরের স্বল্পতা, চীনা লকডাউনে সরবরাহ চেইনে বিঘ্ন ঘটায় প্রথমার্ধে গাড়ি নির্মাণ ব্যাহত হয়েছে।


অন্যান্য প্রিমিয়াম গাড়ি নির্মাতা কোম্পানির মতো মুনাফার অংক বাড়াতে উচ্চমূল্যের গাড়ি নির্মাণে জোর দিয়েছে বিএমডব্লিউ।

চলতি বছরের দ্বিতীয়ার্ধেও কঠিন সময়ের আশঙ্কা জার্মান গাড়ি নির্মাতা জায়ান্টটির। ইউক্রেন যুদ্ধের ফলে সরবরাহ চেইন বাধাগ্রস্ত হচ্ছে এবং এর প্রভাব পড়ছে গাড়ি শিল্পে।

বিনিয়োগবার্তা/এসএল//