
বিনিয়োগবার্তা ডেস্ক: থাইল্যান্ডের একটি নাইটক্লাবে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৫। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলের চোনবুড়ি প্রদেশে ঘটনাটি ঘটেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর রয়টার্স।
কর্নেল উত্তিপং সোমজাই জানান, সাত্তাহিপ জেলায় ‘মাউন্টেন বি’ নামের নাইট ক্লাবে আগুন ধরে।রাত ১টার দিকে আগুন লাগার খবর পায় তারা। এতে হতাহত সবাই থাইল্যান্ডের নাগরিক।
ব্যাংকক পোস্টের খবরে বলা হয়, ঘটনাস্থলের ফুটেজে প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি এবং আর্তনাদ করতে দেখা যায় লোকজনকে। কাউকে কাউকে গায়ে আগুন নিয়েই দৌড়াতে দেখা যায়। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৪ জন নারী। উদ্ধাকর্মীরা বলছেন, আহত হয়েছেন আরও ৩৫ জন। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিনিয়োগবার্তা/এসএল//