
নিজস্ব প্রতিবেদক: দুইদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার বেলা পৌনে ১১টার দিকে একটি বিশেষ বিমানে করে চীনের উদ্দেশে ঢাকা ছেড়ে যান ওয়াং ই।
এর আগে, সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী। দেড় ঘণ্টার সেই বৈঠকে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
শনিবার বিকাল ৫টায় দুইদিনের সফরে ঢাকায় পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী। ২০১৭ সালের নভেম্বরেও ঢাকায় এসেছিলেন ওয়াং ই। তবে সেই সফর ছিল রোহিঙ্গা ইস্যু নিয়ে।
বিনিয়োগবার্তা/এসএল//