Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 07 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

মুন্সীগঞ্জ প্রতিনিধি: পদ্মাসেতু খুলে দেওয়ার ৪১ দিনে ১০১ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। এই সময়ে দুই প্রান্তের টোল প্লাজায় (মাওয়া ও জাজিরা) প্রায় ৮ লাখ যানবাহন পারাপার হয়।

রোববার পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, গত ৪১ দিনে পদ্মাসেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার করে যানবাহন পার হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে জানা যায়, গত শুক্রবার (৫ আগস্ট) পর্যন্ত পদ্মাসেতুতে মোট টোল আদায় হয়েছিল ৯৯ কোটি ৭ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা এবং যানবাহন পার হয়েছিল ৭ লাখ ৪৫ হাজার ৩৪৯টি। 

পদ্মাসেতুর মাওয়া প্রান্তে দায়িত্বে থাকা এই নির্বাহী প্রকোশলী জানান, শনিবার পর্যন্ত দুই টোল প্লাজা থেকে মোট ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা আদায় হয়েছে। এ সময়ে যানবাহন পারাপার হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৮১৫টি।

২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু উদ্বোধন করেন। পরদিন সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। পদ্মাসেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে টোল আদায় হয় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম/