Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 07 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের মূল্য বাড়ানো সাধারণ মানুষের পাশাপাশি দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছে দেশের ব্যবসায়িদের অন্যতম বৃহৎ সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)

সংগঠনটি মনে করে, বিশ্বব্যাপী কভিড মহামারীর প্রভাব কমে আসার পর, ব্যবসা-বাণিজ্য বিনিয়োগে গতির সঞ্চার হয়েছে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরির্বতন পরিলক্ষিত হচ্ছে এমন সময়ে গ্যাস জ্বালানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত  সার্বিকভাবে মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দিবে এতে জনগণের জীবনযাত্রায় দূর্ভোগ নেমে আসবে

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)

বিবৃতিতে জানায়, জ্বালানির বৃদ্ধির কারণে আমদানিকৃত বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এতে শিল্পখাতে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বিশেষ করে, অস্বাভাবিক হারে ডিজেলের মূল্য বৃদ্ধি এবং সম্প্রতি ইউরিয়া সারের মূল্য কেজি প্রতি প্রায় টাকা বাড়ানো হয়েছে, যা কৃষিখাতকে চাপে ফেলবে এছাড়া মূল্য বাড়ানোর ফলে ব্যবসা-বাণিজ্যে ব্যয় বাড়বে এবং পণ্যের দাম বাড়বে এতে বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশ আরো পিছিয়ে পড়বে এবং স্থানীয় বৈদেশিক বিনিয়োগ নিরুৎসাহিত হবে 

সংগঠনটির মতে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে একটি দীর্ঘমেয়াদী নীতিমালা প্রণয়ন করতে হবেপাশাপাশি স্থানীয়ভাবে গ্যাস উত্তোলন কার্যক্রম সম্প্রসারণের কোন বিকল্প নেই এছাড়াও, এনার্জি মিক্স, জ্বালানি ব্যবহারে অপচয় হ্রাস কস্ট অ্যান্ড এনার্জি এফিশিয়েন্ট বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাপনা খুবই জরুরি একই সঙ্গে  বিদ্যুৎ জ্বালানি ব্যবহারে কৃচ্ছতা স্বাধনে আরো কঠোর তদারকি, আন্তর্জাতিক বাজারে মূল্য কমে আসলে  স্থানীয় বাজারে দ্রুত সমন্বয়ের আহ্বান জানানো হয়

বিনিয়োগবার্তা/এসএএম//