Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 08 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেয়া হচ্ছে। এছাড়াও চট্টগ্রামের মেয়র রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে।

সূত্র জানায়, মেয়রদের এই পদমর্যাদার বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বিষয়টি গেজেট আকারে প্রকাশের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গেজেট প্রকাশ হলেই ঘোষিত মর্যাদা পাবেন মেয়ররা।

বিনিয়োগবার্তা/এসএএম//