Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 09 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শতভাগ রাষ্ট্রমালিকানাধীন কোম্পানি ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ঢাকা বিআরটি)। কোম্পানিটি মোট সাতটি পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে। আবেদন করা যাবে ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

১. পদের নাম: মহাব্যবস্থাপক


পদসংখ্যা: ১

যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, হিউম্যান রির্সোস, ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা ইকোনমিকস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া অন্তত ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১ লাখ ২২ হাজার টাকা

বয়স: অনূর্ধ্ব ৫৭ বছর

**

২. পদের নাম: উপমহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ)

পদসংখ্যা: ১

যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

এছাড়া অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১ লাখ পাঁচ হাজার টাকা

বয়স: অনূর্ধ্ব ৫০ বছর

**

৩. পদের নাম: ব্যবস্থাপক (অর্থ)

পদসংখ্যা: ১

যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া অন্তত ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৭৯ হাজার টাকা

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

**

৪. পদের নাম: ব্যবস্থাপক (অপারেশন)

পদসংখ্যা: ১

যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

এছাড়া অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৭৯ হাজার টাকা

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

**

৫. পদের নাম: ব্যবস্থাপক (আইটি)

পদসংখ্যা: ১

যোগ্যতা: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সড়ক পরিবহন বিষয়ে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে স্নাতক ডিগ্রি। অন্তত আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৭৯হাজার টাকা

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

**

৬. পদের নাম: ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ)

পদসংখ্যা: ১ যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৭৯ হাজার টাকা

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

**

৭. পদের নাম: ব্যবস্থাপক (ডিপো)

পদসংখ্যা: ১ যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৭৯ হাজার টাকা

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

বিনিয়োগবার্তা/এসএল//