Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 11 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নৌপরিবহনসহ অন্যান্য খাতে বিনিয়োগের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১০ আগস্ট) যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিনস শহরে যুক্তরাষ্ট্রের ১৯টি কোম্পানির প্রতিনিধিদের অংশগ্রহণে এক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রাউন্ডটেবিল বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এসময় ইউএস ট্রেড অ্যান্ড ডেভলপমেন্ট এজেন্সির ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও ইউএসটিডিএর কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স ও কোম্পানির প্রতিনিধিরা বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে সম্যক ধারণা লাভ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ-ব্যবস্থাপনা, বন্দর কার্যক্রম ইত্যাদি বিষয়ে উপস্থাপন করা হয়।

বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধি জেমকন গ্রুপের পক্ষ থেকে কাজী ইনাম আহমেদ ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং এর বশির আহমেদ আলাদা আলাদা প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

গোলটেবিল বৈঠকে় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ মন্ত্রণালয়, সংস্থার কর্মকর্তা এবং বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধিরা।

বিনিয়োগবার্তা/ডিএফই//