Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 13 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আনলো আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। একদিন এগিয়ে আগামী ২০ নভেম্বর থেকে হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে আসরের খেলা। যেখানে লড়বে স্বাগতিক দেশ কাতার ও ইকুয়েডর।

আগের সূচি অনুসারে কাতার বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিলো ২১ নভেম্বর, সোমবার। তবে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, এক দিন এগিয়ে আগামী ২০ নভেম্বর শুরু হবে এবারের বিশ্বকাপ। প্রথম ম্যাচে স্বাগতিক কাতার খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আগের সূচি অনুসারে প্রথম ম্যাচটা হতো সেনেগাল আর নেদারল্যান্ডসের।

এর ফলে বিশ্বকাপের সময় বাড়ল ১ দিন। আগের সূচি অনুসারে বিশ্বকাপ শেষ হওয়ার কথা ২৮তম দিনে। ফিফার ঘোষণার কারণে উদ্বোধনী ম্যাচের সূচি বদলে গেলেও ফাইনালের দিনক্ষণ একই থাকছে, ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। যার ফলে বিশ্বকাপটা শেষ হবে ২৯তম দিনে।

কেন বদলান হলো ফিফা বিশ্বকাপের সূচি? তার জবাবে বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পরিবর্তনটা বিশ্বকাপের শুরু নিয়ে চলে আসা ঐতিহ্যকে ধরে রেখেছে। উদ্বোধনী ম্যাচটা বর্তমানে সাধারণত স্বাগতিক বা শিরোপাধারীদেরই হয়ে থাকে।


বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//