Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 13 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে আগামী নভেম্বরে শুরু হচ্ছে ১৭তম বেসিস সফটএক্সপো-২০২২। 

প্রথমবারের মতো এই এক্সপো রাজধানীর অদূরে পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার জন্য স্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) 

আগামী ২২ থেকে ২৬ নভেম্বর এই এক্সপো অনুষ্ঠিত হবে। আগামী ৩ মাস ধরেই বেসিসের সদস্যরা বুকিং দিতে থাকবে। 

বেসিস জানিয়েছে আগে এক্সেপো হতে সাধারণত তিন দিনের। এবার এই এক্সপোর সময়কাল পাঁচ দিন। তবে যেহেতু নতুন জায়গা পূর্বাচলে মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে স্টলগুলো প্রস্তুত করতেই অন্তত দুই দিন লেগে যাবে। ফলে এবার এই এক্সপোর সময়কাল পাঁচ দিন নির্ধারণ করা হয়েছে।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//