Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 13 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নরসিংদী প্রতিনিধি: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, আওয়ামী লীগ একক শক্তিশালী বৃহৎ দল। একে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ক্ষমতা কারো নেই। অভ্যন্তরীণ কিছু ঝামেলা থাকতেই পারে। তবে আওয়ামী লীগ মাঠে নামলে কারো পাত্তা থাকবে না। 

শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে নরসিংদীর বেলাব উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, নির্বাচনে বিশ্বাস করি, আগামী নির্বাচনে জনগণ আবারও নৌকাকে বিজয়ী করবে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান খাঁন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন খান মোমেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।

বিনিয়োগবার্তা/এসএল//