Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চারদিনের সফরে ঢাকায় পৌছেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে রোববার সকালে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী . কে আব্দুল মোমেন

জানা যায়, সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে মিশেল ব্যাশেলেকে ফুল হাতে অভ্যর্থনা জানান . মোমেন

তিনি ১৭ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন সময় একাধিক কর্মসূচিতে যোগ দেবেন

এটি জাতিসংঘের প্রথম কোনো মানবাধিকার প্রধানের বাংলাদেশ সফর

জানা গেছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকায় আসছেন মিশেল ব্যাশেলে সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সরকারের মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের মানবাধিকার প্রধান এছাড়া জাতীয় মানবাধিকার কমিশন, যুব প্রতিনিধি, সিএসও নেতা শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি জাতীয় শোক দিবস ১৫ আগস্টে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও শ্রদ্ধা জানাবেন তিনি

এছাড়া বাংলাদেশে কর্মরত বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন তিনি সেখানে তিনি শরনার্থীদের সঙ্গে দেখা করবেন রোহিঙ্গাদের নিয়ে কাজ করে এমন এনজিওগুলোর সঙ্গেও কথা বলবেন তিনি

সফরের অংশ হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের একটি আয়োজনে মিশেল ব্যাশেলের বক্তব্য রাখার কথা রয়েছে

বিনিয়োগবার্তা/এসএএম//