Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 14 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: মিশরের একটি কপটিক গির্জায় রবিবার অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৪১ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছে।

রবিবার রাজধানী কায়রোতে এ ঘটনা ঘটেছে বলে এই তথ্য জানিয়েছে মিশরীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, কায়রোর ইমবাবার গ্রেটার জেলার আবু সেফেইন চার্চে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করতে ৩০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। 

বিনিয়োগবার্তা/কেএইচকে//