
নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও 'জাতীয় শোক দিবস-২০২২' উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই -আলম চৌধুরী এমপি।
সোমবার সকালে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর তিনি বনানী কবরস্থানে ১৫ আগস্ট ১৯৭৫ সালে নিহত পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম ও সংসদ সচিবালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/কেএইচকে//