Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে।

সোমবার বেলা ১২টার কিছু সময় পর চকবাজারের কামালবাগে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সা‌র্ভিসের ক‌ন্ট্রোলরুম থে‌কে জানা‌নো হয়, সোমবার দুপুর ১২টার দিকে এই অ‌গ্নিকান্ড ঘ‌টে। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের ৬‌টি ইউ‌নিট গি‌য়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু ক‌রে। প‌রে আ‌রো ৪‌টি ইউ‌নিট পাঠা‌নো হয়।

প্রাথ‌মিকভা‌বে অগ্নিকাণ্ডে কারণ জানা যায়‌নি। এ ঘটনায় এখ‌ন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, চারতলা ভবনের তৃতীয় তলা পর্যন্ত পাকা ভবন আর চতুর্থ তলায় টিনশেড ঘর নির্মাণ করা আছে। এই টিনশেড ঘরটি মূলত প্লাস্টিকের খেলনা উৎপাদন ও মজুদের গোডাউন। এখান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।

সোমবার সকাল থেকে কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের উপস্থিতি কম ছিলো।

বিনিয়োগবার্তা/কেএইচকে//