Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 15 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ভোগের নয় ত্যাগের। তার আদর্শকে ধারণ করে আমাদেরও রাজনীতি করতে হবে। বঙ্গবন্ধুর দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাত্র ১৩ বছরে তিনি শুধু সিংড়া নয়; বাংলাদেশকে শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন।

সোমবার নাটোরের সিংড়া উপজেলার কুমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইটালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

তিনি বলেন, প্রত্যেকটি রাস্তা পাকাকরণ করেছেন প্রধানমন্ত্রী। আর দীর্ঘ ৩৭ বছর বিএনপি-জামায়াত-জাতীয় পার্টি চলনবিলের সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। নির্বাচন এলেই মিথ্যা প্রচরণা করেছে। এখন আবার নতুন করে ষড়যন্ত্রের পায়তারা করছে।

সভায় ইটালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

সকাল ১০টায় সিংড়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, ইউএনও এম.এম সামিরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

বিনিয়োগবার্তা/এসএল//