Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তার ঘাটতির কারণে রাজধানীর বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। মঙ্গলবার রাজধানীর উত্তরার জসীমউদ্দীন সড়কে ক্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ডিএনসিসি মেয়র।

মেয়র আতিকুল ইসালাম বলেন, বিআরটি প্রকল্প কাজ পরিচালনায় নূন্যতম নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ বাড়ছে। এভাবে উন্নয়ন কাজ চলতে দেওয়া যাবে না। আগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ঢাকায় বিআরটি, মেট্রোরেলসহ অনেকগুলো প্রকল্পের কাজ চলমান। সব প্রকল্পের পরিচালকদের আগামী বৃহস্পতিবার নগর ভবনে ডাকা হয়েছে। 

তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলেই বিআরটি প্রকল্পের কাজ শুরু করতে পারবেন বলেও এ সময় জানান মেয়র আতিকুল ইসলাম।

বিনিয়োগবার্তা/এসএল/এসএএম//