Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় বেশি মূল্যে পণ্য বিক্রি করছে। তারা জ্বালানি তেলের দাম সমন্বয়ের সুযোগ নিচ্ছে। সরকার এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

বুধবার (১৭ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দ্রব্যমূল্যের কারসাজি বন্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি হয়েছে। শুধু যে বাংলাদেশে হয়েছে তা নয়। তেলের দাম সমন্বয়ের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের মুনাফা বাড়াতে পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। আমাদের সরকার মনিটর করছে। সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আমি আশা করবো ব্যবসায়ী নেতারাও এক্ষেত্রে ভূমিকা রাখবেন।

মন্ত্রী বলেন, গণতান্ত্রিক বাম জোটের হরতাল ডেকেছে, তাদের আমি সন্মান করি কারণ বাম ভাইয়েরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। গণতান্ত্রিক নিয়ম মেনে যে কেউ প্রতিবাদ করতে পারেন। কিন্তু বাম ভাইদের আমি বিনীত অনুরোধ করবো তাদের কর্মকাণ্ডে যেন স্বাধীনতাবিরোধী, জঙ্গিগোষ্ঠী এবং দেশবিরোধী অপশক্তি বিএনপিসহ অন্যরা যেন লাভবান না হয়। তাদের হাতে যেন দেশটা চলে না যায় সেভাবেই তারা তাদের কর্মকাণ্ড করবেন এটাই আমার অনুরোধ।

বিএনপি যেসব গুমের কথা বলে পরে তাদের দেখা যায় উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি যে গুমের তথ্য প্রকাশ করে এগুলো যে সঠিক নয় এতে সেটিই প্রমাণ হয়। বাংলাদেশে যারা অগ্নি-সন্ত্রাস করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে আমি মনে করি যে আজকের দিনের দাবি হচ্ছে যে, ২০১৩-১৪ সালে যারা ক্ষমতায় যাওয়ার জন্য বা সরকারকে টেনেহিঁচড়ে নামানোর জন্য যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়েছে, এগুলোর দ্রুত বিচার হওয়া প্রয়োজন।

বিনিয়োগবার্তা/কেএইচকে//