Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 17 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের ডেইরী সেক্টরকে বাঁচানোর জন্য অবিলম্বে গো-খাদ্যের মূল্য হ্রাস এবং বিএসটিআইয়ের আইন পরিবর্তনের দাবি জানিয়েছেন বাংলাদেশ ডেইরী ডেভেলপমেন্ট ফোরামের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৬ আগস্ট, ২২) রাজধানীর প্রাণ সেন্টারে আয়োজিত বিডিডিএফের সাধারন সভায় এমন দাবি জানানো হয়।

বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা এবং দেশে জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে গো-খাদ্যের বাজারমূল্য  অসহনীয় পর্যায়ে পৌঁছিয়েছে। এর ফলে দেশের প্রায় ১০ লক্ষ ছোট বড় প্রান্তিক খামার হুমকির মুখে পড়েছে। বিডিডিএফের অন্তর্ভূক্ত খামারীদের ভাষ্যমতে,  গো-খাদ্যের উচ্চমূল্যের কারণে বর্তমানে প্রতি কেজি দুধ উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ৫০ টাকা যার বর্তমান বাজার মূল্য ৪০-৪৫ টাকা। তাছাড়া দুগ্ধ প্রক্রিয়াজাতকারী কোম্পাণীগুলো তাদের পণ্যের বিক্রয় মূল্য বাড়ালেও ক্রয় মূল্যের সাথে তা সমন্বয় করেনি। এ অবস্থায় খামারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে এবং অধিকাংশ খামার বন্ধের উপক্রম হয়ে পড়েছে। এসব খামার বন্ধ হলে দেশে লক্ষ লক্ষ যুবক ও নারী খামারী বেকার হয়ে যাওয়ার আশংকা রয়েছে। এমন পরিস্থিতিতে গো-খাদ্য আমদানিতে সকল শর্ত শীথিল করে এবং  গো-খাদ্যে ভর্তূকি প্রদান করার জোর দাবি জানিয়েছেন বিডিডিএফ নেতারা।

তাছাড়া সভায় বিএসটিআই কর্তৃক সদ্য পাস করা গুড়া দুধে পানি মিশিয়ে (রিকন্সটিটিউশন)  তা প্যাকেজিং এবং বাজারজাতকরণ আইনের তীব্র নিন্দা জানানো হয়। বক্তারা বলেন,  এমন আইন দেশের স্বার্থবিরোধী। এ আইন চালু করলে শুধু খামারীরা নয় দেশীয় দুগ্ধ প্রক্রিয়াজাতকারী কোম্পাণীগুলো চরম ক্ষতিগ্রস্থ হবে। পাশাপাশি মানুষ নিন্ম মানের গুড়াদুধ মিশ্রিত পানি খেয়ে অসুস্থ হয়ে পড়বে। তারা অনতিবিলম্বে এ আইন বাতিলের জন্য বিএসটিআইয়ের প্রতি আহবান জানান।

সভায় সভাপতিত্ব করেন উজমা চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. মুতাসীম বিল্লাহ, পারভীন সুলতানা, মুস্তাফিজুর রহমান, মো. ইকবাল হোসেন, ড. জাহিদুল ইসলাম, ডা. সিরাজুল হক, ডা. হারুন-অর-রশিদ, ডা.  নুরের রহমান, মো. শাহিনুর ইসলাম প্রমুখ।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//