
বিনিয়োগবার্তা ডেস্ক: মেটা নিয়ন্ত্রিত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ভুলক্রমে মুছে ফেলা বার্তা পুনরায় ফিরে পাওয়া যাবে। একটি নতুন ফিচার সংযুক্ত করার মাধ্যমে আগের বার্তা ফিরে পাবে ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড সংস্করণ ২.২২.১৮.১৩-এর হোয়াটসঅ্যাপে বেটায় ফিচারটি পাওয়া যাবে। ওয়াবেটাইনফোর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ভুলবশত হোয়াটসঅ্যাপের একটি বার্তা মুছে ফেলার পরও পূর্বাবস্থায় ট্যাপ করতে সাহায্য করবে ফিচারটি। এটির গুরুত্বপূর্ণ দিক হলো ‘ডিলটি ফর এভরিওয়ান’ পরিবের্ত ‘ডিলিট ফর মি’ অপশন থাকবে। বার্তা মুছে ফেলার সময়ে একটি বার থাকবে যা দ্বারা বার্তাকে আনডু (পূর্বাবস্থায় ফেরাতে) করা যাবে।
ফিচারটি প্লে স্টোরের সর্বশেষ আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। তবে এটি এখনো বেটা ফিচার হিসেবে রয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রকাশের তারিখ এখনো ঘোষণা করেনি হোয়াটসঅ্যাপ।
ফিচারটি তৈরিতে সামাজিক যোগাযোগমাধ্যমটির ডেভেলপিং টিম কাজ করে যাচ্ছে এবং জনপ্রিয় এ চ্যাট অ্যাপ পরীক্ষা করছে, যা শিগগিরই ব্যবহারকারী ব্যবহার করতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
বিনিয়োগবার্তা/এসএল//