Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 19 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: বিশ্বের ১০০টি ব্যস্ততম বন্দরের তালিকা ৬৪ তম অবস্থানে ওঠে এসেছে চট্টগ্রাম সমুদ্রবন্দর। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম লয়েডস লিস্টের প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়। এতে দেখা যায় চট্টগ্রাম বন্দর ৬৭তম স্থান থেকে এগিয়ে ৬৪তম স্থানে পৌঁছেছে।

লয়েডস লিস্টের তথ্য অনুযায়ী, ২০২১ সালে চট্টগ্রাম বন্দর মোট ৩২ লাখ ১৪ হাজার ৫৪৮ টি টুয়েন্টি ফিট ইকোভেলেন্ট ইউনিট-২০ ফুট সমতুল্য একক কনটেইনার হ্যান্ডলিং করেছে। যাতে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ২ শতাংশ। ২০২০ সালে ২৮ লাখ ৩৯ হাজার ৯৭৭ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করেছিল চট্টগ্রাম বন্দর।

পর্যবেক্ষণে লয়েডস লিস্ট উল্লেখ করেছে, সক্ষমতার দিক থেকে অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশের এই প্রধান সমুদ্রবন্দর তার স্বরূপে ফিরে এসেছে।

বন্দর সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর লয়েডস লিস্টের তালিকায় ২০১৪ সালে ৮৬তম, ২০১৫ সালে ৮৭ তম, ২০১৬ সালে ৭৬তম, ২০১৭ সালে ৭১তম, ২০১৮ সালে ৭০তম, ২০১৯ সালে ৬৪তম, ২০২০ সালে চট্টগ্রাম বন্দর ছিল ৫৮তম স্থানে।

লয়েডস লিস্ট লন্ডনভিত্তিক শিপিং সংক্রান্ত সবচেয়ে পুরানো সংবাদমাধ্যম। যারা প্রতিবছর বন্দরগুলোর কার্যক্রম পর্যালোচনা করে বিশ্বের ব্যস্ততম ১০০ বন্দরের তালিকা প্রকাশ করে।

বিনিয়োগবার্তা/এসএল//