Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 19 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: সৌদি আরবে মূল্যস্ফীতি সর্বশেষ ১৩ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৭ শতাংশ। ঠিক আগের মাসেই মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৩ শতাংশ। মূল্যস্ফীতির এ বৃদ্ধি অর্থনীতিবিদদের পূর্বাভাসকে ছাড়িয়ে গিয়েছে। খবর আরব নিউজ।

কনজিউমার প্রাইস ইনডেক্সের (সিপিআই) বার্ষিক প্রবৃদ্ধি বর্তমানে ২ দশমিক ৬৭ শতাংশ, যা গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২১ সালের জুনে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখেছে সৌদি আরবের অর্থনীতি।

বর্ধিত সিপিআই খাদ্য ও পানীয়ের দাম বাড়িয়ে দিয়েছে। একটি পরিসংখ্যান বলছে, খাদ্য ও পানীয়ের দাম ৩ দশমিক ৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। যেখানে মাংসের দাম বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ। খাদ্য ও পানীয়ের দাম বৃদ্ধিই জুলাইয়ের মূল্যস্ফীতি বাড়ার বড় কারণ। এ সময়ের মধ্যে পরিবহন খরচ বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বা আনুষঙ্গিকের দাম বেড়েছে ২ দশমিক ১ শতাংশ।

এছাড়া হোটেল-রেস্তোরাঁ খাতের ব্যয় বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ। ক্যাটারিং পরিষেবার খরচও বেড়েছে প্রায় সাড়ে ৬ শতাংশ। কেবল পোশাক ও জুতার দাম কমেছে ১ দশমিক ১ শতাংশ।

বিনিয়োগবার্তা/এসএল//