Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 22 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু হবে সকাল ৯টা থেকে এবং শেষ হবে বিকেল ৪টায়।

সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি আরও জানান, দেশের সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়া স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দু-দিন করার সিদ্ধান্ত হয়েছে।

বিনিয়োগবার্তা/কেএইচকে//