Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 22 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সব দোকানপাট, শপিংমল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টায় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাত ১০টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে হোটেল-রেস্তোরাঁ, আর সিনেমা হল বন্ধ করতে বলা হয়েছে রাত ১১টার মধ্যে।

সোমবার (২২ আগস্ট) জাতীয় বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সিটি করপোরেশন।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে রাত আটটার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার বন্ধ রাখার জন্য গত ১৬ জুন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//