Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 23 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের সবচেয়ে বড় পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের প্রায় দুই মাস হয়েছে। উদ্বোধনের পর থেকে ৫৭তম দিনে এই সেতু দিয়ে পারাপার হয়েছে ১০ লাখের বেশি যানবাহন।

আর তাতে টোল আদায় হয়েছে ১৩৩ কোটি টাকারও বেশি।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ৫৭তম দিনে সোমবার (২২ আগস্ট) পর্যন্ত যানবাহন পারাপার এবং ট্রল আদায়ের তথ্য জানিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণবঙ্গের ২১ জেলার সঙ্গে যোগাযোগ স্থাপনকারী পদ্মা সেতুর উদ্বোধন করেন। এরপর ২৬ জুন থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তবে বেপরোয়া গতির জন্য সেতুর ওপর দিয়ে তার পরদিন থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার।

পদ্মা সেতু দিয়ে এই ৫৭ দিনে যানবাহন পারাপার এবং টোল আদায়কে রেকর্ড মনে করছে সেতু কর্তৃপক্ষ।

পদ্মা সেতু উদ্বোধনের আগে দেশের সবচেয়ে বড় সেতু ছিল যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু বহুমুখী সেতু।

বঙ্গবন্ধু সেতু চালুর পর প্রথম এক বছরে যে টোল আদায় হয়েছিল, পদ্মা সেতুতে প্রথম মাসেই এর চেয়ে বেশি আয় হয়। উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে ৩০ দিনে ছয় লাখের বেশি যানবাহন পারাপার হয়েছিল। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৭৬ কোটি টাকার বেশি।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ৩০ দিনের হিসেবে পদ্মা সেতুর ওপর দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার যানবাহন পারাপার হয়েছে। তবে প্রথম দিন ও ঈদের সময়ে যানবাহন চলাচল করেছে বেশি।

বিনিয়োগবার্তা/ডিএফই//