
নিজস্ব প্রতিবেদক: কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, জানুয়ারি পর্যন্ত চাহিদা অনুযায়ী সব ধরনের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। কাজেই সার নিয়ে কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি ও বেশি দামে বিক্রি করলে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে।
সোমবার রাজধানীর বিএআরসি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//