Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 23 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা করে বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। যা মঙ্গলবার (২৩ আগস্ট) থেকেই কার্যকর হবে।

নতুন দামের ফলে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১৯২ টাকায় বিক্রি হবে। 

গত ৩ আগস্ট বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর প্রস্তাব দেয় মিল মালিকদের সংগঠনটি। সেই প্রস্তাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছিল।

এর মধ্যে মঙ্গলবার (২৩ আগস্ট) তেলের দাম লিটারে ৭ টাকা করে বাড়ানোর কথা জানায় ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বিনিয়োগবার্তা/এসএল//