Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 23 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন অবসরোত্তর ছুটি ভোগরত (পিআরএল) সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। 

‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬’ এর ধারা-৯(২) অনুযায়ী পিআরএল ভোগরত এই সিনিয়র সচিবকে নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৩ আগস্ট) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে সরকারের সিনিয়র সচিবের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাসহ পরবর্তী তিন বছর মেয়াদে লোকমান হোসেন এ নিয়োগ পেয়েছেন। আগামী ৪ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব থাকার সময় গত ১৪ জুন অবসরোত্তর ছুটিতে যান। এর আগে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব হওয়ার আগে তিনি খুলনার বিভাগীয় কমিশনার ছিলেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশের বেসরকারি খাতকে বেগবান করতে এবং দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে গঠিত একটি সরকারি সংস্থা। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম //