Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 23 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী  কে. এম. খালিদ এমপি বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি এক হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। আর এর পেছনে প্রত্যক্ষ ষড়যন্ত্রে লিপ্ত ছিল জিয়াউর রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের স্টুডিও থিয়েটার হলে জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত 'বঙ্গবন্ধুকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি ও স্মরণানুষ্ঠান' এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের উপদেষ্টালীর সদস্য মঞ্চ সারথি আতাউর রহমান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

কে. এম. খালিদ আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে আমরা যখনই বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি তখনই পাকিস্তানের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে সপ্তম নৌবহরে পাঠানোর হুমকি দেয়। কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পাল্টা হুমকিতে তারা নিজেদের গুটিয়ে নেয়।

তিনি  বলেন, ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে এ পর্যন্ত তাকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা করা হয়েছে। কিন্তু মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় এবং এদেশের জনগণের ভালোবাসা ও দোয়ায় তিনি প্রতিবারই বেঁচে গেছেন।

বিনিয়োগবার্তা/এসএল//