Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 24 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: লোডশেডিংসহ নানা পদক্ষেপের কারণে সরকারের বিদ্যুৎ সাশ্রয় করতে পারছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার সময় কমিয়ে নতুন অফিসের প্রথমদিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

এ সময় এক ঘণ্টা করে লোডশেডিং দেয়ার বিষয়ে নসরুল হামিদ বলেন, ‘লোডশেডিং আমরা কমাচ্ছি। আস্তে আস্তে কমে আসছে।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আজ সকাল থেকে বিদ্যুতের পরিস্থিতি লক্ষ্য করছিলাম। ডেসকো ও ডিপিডিসির তথ্যানুযায়ী, আগে সকাল ১০টায় বিদ্যুৎ ব্যবহার বাড়ত, অফিস সূচি পরিবর্তনের ফলে সকাল ৯টায় ব্যবহার বাড়তে শুরু করেছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো বলেন, আজ থেকে অন্তত ১৫ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সেচ পাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আশা করি, এটা করা সম্ভব হবে। আগামী কয়েকদিন এ ধারা অব্যাহত থাকলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ব্যালেন্স করতে সুবিধা হবে।

বিনিয়োগবার্তা/এসএল//