Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 24 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ নির্বাচন হলে সহিংসতা কম হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইভিএমে কারচুপির প্রমাণও কেউ এখন পর্যন্ত দেখাতে  পারেনি তাই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার (২৪ আগস্ট) নির্বাচন ভবনে ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল (সিইসি) এসব কথা বলেন।

সিইসি বলেন, ইভিএমের প্রতি তার নির্বাচন কমিশনের পূর্ণ আস্থা আছে। সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইভিএমে ভোট দিলে অন্য প্রতীকে চলে যায়, এ তথ্য সঠিক নয়। এমন প্রমাণ কেউ দেখাতে পারেনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে। ইভিএমে কারচুপি হয় বা অন্য প্রতীকে ভোট চলে যায়, সেরকম কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি। সেজন্যই এ সিদ্ধান্ত নিয়েছি।

তাছাড়া, এ সিদ্ধান্ত একটি দলের চাওয়া বা বিরোধিতার ওপর নির্ভর করে নেওয়া হয়নি। এটি নির্বাচন কমিশনের নিজেদের সিদ্ধান্ত। তাছাড়া, ইভিএমে ভোটগ্রহণের ব্যাপারে আমাদের অনাস্থা নেই।

বিনিয়োগবার্তা/কেএইচকে//