Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 27 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: শারীরিক অসুস্থতার কারণে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা’র বাংলাদেশ সফর‌ আপাতত স্থগিত করা হ‌য়ে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে শ‌নিবার তার ঢাকায় আসার কথা ছিল।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব‌লেন, ওআইসি মহাসচিবের সফরটি আপাতত স্থগিত করা হ‌য়ে‌ছে। তিনি অসুস্থ, হাসপাতা‌লে ভ‌র্তি আছেন। পরবর্তী‌তে সু‌বিধাজনক সম‌য়ে তিনি ঢাকা সফর কর‌বেন।

সফরসূচি অনুযায়ী শ‌নিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠকের কথা ছিল ওআইসি মহাসচিবের।

তিন দি‌নের সফ‌রে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের কথা ছিল তার।

এছাড়া সফ‌রে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শনের কথা ছিল হুসেইন ইব্রাহিম তাহারের।

বিনিয়োগবার্তা/এসএল//