
নিজস্ব প্রতিবেদক: স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে অনুষ্ঠিত ‘কালচার অ্যান্ড সাসটেনেবল ফিউচার’ শীর্ষক প্লেনারি সেশনে যোগ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শুক্রবার (২৬ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টায় এডিনবার্গের স্কটিশ পার্লামেন্ট বিল্ডিংয়ে এ সেশন অনুষ্ঠিত হয়। এ সেশন চলবে ২৮ আগস্ট পর্যন্ত।
উদ্বোধনী সেশনে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।
প্রতিমন্ত্রী এ সময় স্কটিশ পার্লামেন্ট এর স্পিকার অ্যালিশন জনস্টোন, স্কটল্যান্ডের ক্যাবিনেট সেক্রেটারি ফর দ্য কনস্টিটিউশন, এক্সট্রানাল অ্যাফেয়ার্স অ্যান্ড কালচার অ্যানগোজ রবার্টসন আয়ারল্যান্ডের কালচারাল ডেলিগেটস্ এর প্রধান এবং বাংলাদেশি বংশোদ্ভূত স্কটিশ পার্লামেন্ট মেম্বার ফয়সল চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক অনানুষ্ঠানিক আলোচনায় অংশগ্রহণ করেন।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ আগামী ২৮ আগস্ট সামিটের শেষ দিনে স্কটিশ পার্লামেন্টের ডিবেটিং চেম্বারে ‘কালচার অ্যান্ড সাসটেনেবিলিটি’ শীর্ষক প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন। সামিট শেষে আগামী ৩০ আগস্ট সকালে প্রতিমন্ত্রী দেশে ফিরবেন।
বিনিয়োগবার্তা/এসএল//