Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 27 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: অবশেষে ভারতের সব ধরনের ফুটবল খেলার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ফিফা। এর ফলে আগামী অক্টোবরে নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করতে পারবে দেশটি।

শুক্রবার (২৬ আগস্ট) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এর আগে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ফিফা বরাবর একটি চিঠি দেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

এতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুনান্দো ধর লিখেছিলেন,  নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ফিফার তরফ থেকে যা শর্ত দেওয়া হয়েছিল, সবগুলো মানা হয়েছে। সেই কথা মাথায় রেখেই আমরা দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আবেদন করছি। তাড়াতাড়ি নিষেধাজ্ঞা তুলে নিলে ভারতীয় ফুটবল আরো ভালোভাবে কাজ করতে পারবে।

এই চিঠি পেয়েই সাড়া দিয়েছে ফিফা। নিষেধাজ্ঞা তুলে নিয়ে ভারতকে মুক্তি দিয়েছে ফিফা। ফলে ভারতীয় ফুটবল ক্লাবগুলো এখন থেকে এএফসির টুর্নামেন্টগুলোতে অংশ নিতে পারবে।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগ তুলে গত ১৬ আগস্ট ভারতকে সব ধরনের ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফিফা।

সভাপতি প্রফুল্ল প্যাটেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নির্বাচন না হওয়া নিয়ে তৈরি হয় বিতর্ক। এর মধ্যে ভারতীয় সুপ্রিম কোর্ট একটি প্রশাসক কমিটিও করে দেয়।

যদিও ফিফা বেশ কিছুদিন ধরেই এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য তাগাদা দিয়ে যাচ্ছিল। তাতে ফল না পাওয়ায় শেষ পর্যন্ত নিষেধাজ্ঞার পথে হাঁটে বিশ্ব ফুটবলের এই নিয়ন্ত্রণ সংস্থা।

বিনিয়োগবার্তা/কেএইচকে//