Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 27 Aug 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর রংপুর জোনের “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত। 

শনিবার (২৭ আগস্ট) ২০২২, ভার্চুয়াল প্লাটফর্মে ওয়েবিনারটি অনুষ্ঠিত ইসলামী ব্যাংক রংপুর জোনের শরী‘আহ বিষয়ক ওয়েবিনার হয়। 

রংপুর জোনপ্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জোনের ভাইস প্রেসিডেন্ট মোঃ হাসানুজ্জামান। রংপুর জোনের অধীন শাখাসমূহের নির্বাহী ও কর্মকর্তাগণ ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ ওয়েবিনারে প্রধান অতিথি এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মুহাম্মদ মঈনুদ্দীন। 
মূল বিষয়ের ওপর আলোচনা করেন শরী‘আহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা। 

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম /