Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 27 Aug 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৭৯তম সভায় তাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়।

রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক।

তিনি লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলে স্নাতক ডিগ্রীধারী। একজন শিল্পপতি হিসেবে তিনি ৩০ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন। দেশের সফল তরুণ উদ্যোক্তাদের মধ্যে রোমো রউফ চৌধুরী একজন। 

জনাব চৌধুরী বর্তমানে র‌্যানকন গ্রুপের চেয়ারম্যান। এই গ্রুপের ৩০ টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।

এর মধ্যে র‌্যানকন মোটরবাইকস্ লিমিটেড, র‌্যানকন মোটরস্ লিমিটেড, র‌্যাংগস্ লিমিটেড, র‌্যাংগস্ প্রপার্টিজ লিমিটেড, র‌্যানকন অটোমোবাইলস লিমিটেড, র‌্যানকন ওশেনা লিমিটেড, র‌্যানকন সী ফিশিং লিমিটেড ও র‌্যানকন ইলেকট্রনিক্স লিমিটেড উল্লেখযোগ্য।

বিনিয়োগবার্তা/এসএল//