Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 25 Sep 2026 19:25
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সাভারের আমিনবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৪৫তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।

১৮ জুন ২০১৭, রবিবার ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ্জ মোঃ হারুন-অর-রশীদ খান। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ব্যাংকের ঢাকা নর্থ জোনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম. আতিকুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন হানিফ পরিবহনের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন এবং সদস্য মোঃ শামীম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান কার্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোল্লা খলিলুর রহমান এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। আমিনবাজার শাখার ব্যবস্থাপক মোঃ নুরুল হুদা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু বলেন, শুধু আর্থিক লাভের জন্য আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় এ ব্যাংক। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান আমিনবাজার এলাকাবাসীকে ইসলামী ব্যাংকিংয়ের অনন্য সেবা গ্রহণের উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। সর্বাধুনিক সকল ব্যাংকিং সেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নের সহযোগী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।

(এসএএম/ ১৮ জুন ২০১৭)