Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের ফের সুযোগ দেওয়া হয়েছে। বন্যা ও অন্যান্য কারণে যারা নির্ধারিত সময়ে ফের সুযোগ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। 

সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশারের সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও অন্যান্য কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা-২০২২ এর রেজিস্ট্রেশন ফরম পূরণ যথাসময়ে করতে পারেনি তারা ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। তাদের জন্য সোনালী সেবার মাধ্যমে 'ফি' পরিশোধের সময় ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

প্রসঙ্গত, গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। পরে গত ২০ জুন ও ১৪ জুলাই দুই দফায় ফরম পূরণের সময় বাড়ানো হয়েছিল।

বিনিয়োগবার্তা/কেএইচকে//