Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট সূত্র। এ বিষয়ে বুধবার পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন সংবাদমাধ্যমকে বলেন, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশে আমরা দেরি করতে চাই না। ফল তৈরির কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে তা প্রকাশ করা হবে।

২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেন।

২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা বলা হয়।

বিনিয়োগবার্তা/এসএল//