Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Sep 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রিয়াদে স্থানীয় এক হোটেলে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। 

বুধবার (৩১ আগস্ট) রিয়াদে স্থানীয় এক হোটেলে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান ও ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-র উপ-স্থায়ী প্রতিনিধি মোঃ আবুল হাসান মৃধা, মিনিস্টার (কনস্যুলার) এস এম রকিবুল্লাহ, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান ও মিফতাহ উদ্দিনসহ সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশীরা ।

বিনিয়োগবার্তা/কেএইচকে//