
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিপরিষদ বিভাগের অধীন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক এই পদে আগামী ২ বছরের জন্য নিয়োগ পেয়েছেন শহীদুল ইসলাম। মীর শহীদুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বর্তমানে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ১৪ সেপ্টেম্বর তার ৩ বছর মেয়াদী চুক্তি শেষ হতে যাচ্ছে।
বিনিয়োগবার্তা/এসএএম//