
নিজস্ব প্রতিবেদকঃ সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রম। এ কার্যক্রম চলবে ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
রবিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে অনলাইন ভর্তি শুরু হতে যাচ্ছে। ৫ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে এ কার্যক্রম শুরু হবে। চলবে ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
ভর্তি প্রক্রিয়া শেষে এ শিক্ষাবর্ষের ক্লাস আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে।
আগ্রহী প্রার্থীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে।
বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//