Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 05 Sep 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক:  সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির এক হোটেলে প্রবাসী গ্রাহক ও সুধী মতবিনিময় সভা আয়োজন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। 

মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মোহাম্মদ মিজানুর রহমান এবং থার্ড সেক্রেটারি এস.এম. মাজহারুল ইসলাম। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, মিফতাহ উদ্দিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউএইর সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ও বঙ্গবন্ধু সেন্ট্রাল কমিটি ইউএইর সভাপতি ইফতেখার হোসেন বাবুলসহ আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিনিয়োগবার্তা/কেএইচকে/এসএএম//